নাবালিকাকে অপহরণ করে ভিন রাজ্য বলপূর্বক নিষিদ্ধ কাজ! গ্রেপ্তার 2
দি নিউজ লায়নঃ নাবালিকাকে অপহরণ করে ভিন রাজ্য বিহারে বলপূর্বক নিষিদ্ধ কাজ! জোর করে নাবালিকাকে অশালীন নাচের আসরে শামিল। বিহারের নিষিদ্ধ চক্র ভেঙে শিলিগুড়ির নাবালিকাকে উদ্ধার করলো পুলিশ। গ্রেপ্তার মূল অভিযুক্ত রাজু সাহা ও অভিষেক কুমার। বড় সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। বেশ কয়েক মাস আগে শিলিগুড়ি মাতিগাড়ার চা বাগান থেকে গুম হয় বছর ১৫এর নাবালিকা।
জানা গিয়েছে মার্চ মাসে শহরের পালপাড়ার বাসিন্দা নাবালিকার মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ। নাবালিকার বন্ধুবান্ধবদের সূত্র ধরে চা বাগানের অপহরণকারী অভিযুক্ত যুবকের সন্ধান পায় পুলিশ। নাবালিকার বন্ধুরা পুলিশকে জানায় শেষবারের মতো নাবালিকাকে ১৯শে মার্চ দেখা গিয়েছিল মাটিগাড়া চা বাগানে। এলাকার লোকদের কাছে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে এখান থেকে জোর করে অন্যত্র নিয়ে গিয়েছে।
এরপরই তদন্তে নেমে বিহারের সন্ধান পায় পুলিশ। তবে চলতি মাসের ১৫ তারিখ পুলিশের কাছে খবর আসে পালপাড়ায় একটি নাবালিকাকে লুকিয়ে রাখা হয়েছে। অন্য অন্য কোথাও তাকে পাচারের পরিকল্পনা রয়েছে দুই ব্যক্তির। এরপর পুলিশের টিম অপহরণকারীদের গোপন ডেরায় হানা দিয়ে নাবালিকাকে উদ্ধার করে। পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গিয়েছে ওই নাবালিকাকে বিহারের গোপালগঞ্জ জেলায় নিয়ে গিয়ে তাকে দিয়ে জোর করে নিষিদ্ধ এলাকায় অশালীন কাজকর্ম করানো হতো।
পাশাপাশি তাকে জোর করে অশালীন নাচের আসরে নামানো হয়।কথা না মানলে প্রাণনাশের হুমকি দেওয়া হতো নাবালিকাকে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশ হাতেনাতে এই অপহরণ চক্রের মূল পান্ডা রাজু সাহা ও অভিষেক কুমারকে গ্রেফতার করে। জানা গিয়েছে ধৃত রাজু ডিমুরিয়ার বাসিন্দা শিলিগুড়ির টুম্বাজোত এলাকায় থেকে এই ভয়ঙ্কর অপরাধের জাল বিস্তার করে সে। অভিষেক বিহার গোপালগঞ্জ জেলার বাসিন্দা। ধৃতদের হেফাজত থেকে পুলিশের হাতে এসেছে নকল অলংকার ও মহিলাদের মেকআপ কিট ও অশালীন কাজে ব্যবহৃত পোশাক। শনিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তুলে ১০দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে এই পাচার চক্রের শেকড় পর্যন্ত পৌঁছতে তদন্তে নেমেছে পুলিশ।

Post a Comment